ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি নবজাতকের যত্নে যা জানা জরুরি

যবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, রাতভর উত্তেজনা

  • Md Nasim
  • আপডেট সময় ১১:১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয় এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে। এ নিয়ে প্রশাসনিক ভবনের নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষ খেলার মাঠ ও হলের সামনের সড়কে অবস্থান নেয় এবং একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপসহ সংঘর্ষে জড়ায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে এবং শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। এদিকে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত!

যবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, রাতভর উত্তেজনা

আপডেট সময় ১১:১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫