ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে শরফুদ্দিন মনোনীত

  • Md Nasim
  • আপডেট সময় ০৩:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মো. শরফুদ্দিনকে তিন বছরের জন্য মনোনয়ন দিয়েছে সরকার।

পবিপ্রবি আইন, ২০০১ এর ধারা ১৮ (১)(ট) ও ১৮ (৪) অনুযায়ী, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত ব্যক্তি হিসেবে সরকার তাঁকে এই পদে মনোনয়ন দেয়। শরফুদ্দিন ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা মো. শরফুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিনিউয়েবল এনার্জি টেকনোলজিতে এমএস এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) বিএসসি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের এডজাসেন্ট ফ্যাকাল্টি হিসেবে কর্মরত।

তিনি দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। শিক্ষার্থীদের জন্য তাঁর রচিত বই ‘Physics Panacea’ এইচএসসি ও এ লেভেলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এ বইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটি নির্ভরযোগ্য গাইড হিসেবে বিবেচিত।

শরফুদ্দিন তাঁর কর্মজীবনে এমজিআরএস টেক অ্যান্ড ট্রেড, প্যানাসিয়া প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, এনিপন্য গ্লোবাল বিজনেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি টেলিভিশন সাংবাদিকতা, লিডারশিপ ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ছাত্রজীবন থেকেই শরফুদ্দিন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জনসেবায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাব ও বাঁধন ব্লাড ব্যাংকের সাবেক নির্বাহী সদস্য।

এ ছাড়া তিনি এসএএম ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশমিনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং সেন্টার ফর ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও কর্মক্ষেত্রে শরফুদ্দিনের অর্জন এবং দক্ষতা পবিপ্রবির রিজেন্ট বোর্ডে তাঁর কার্যক্রমকে সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত।

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে শরফুদ্দিন মনোনীত

আপডেট সময় ০৩:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫