ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি নবজাতকের যত্নে যা জানা জরুরি

রাজবাড়ীতে সেনাবাহিনীর অনুশীলন: জাতির সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ

  • Md Nasim
  • আপডেট সময় ০৫:০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার এই অনুশীলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর এই অনুশীলনে আভিযানিক দক্ষতার অনুশীলন এবং আধুনিক যুদ্ধ কৌশলের প্রয়োগ দেখানো হয়।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত, যাতে তারা আভিযানিক দক্ষতা, সাহসিকতা এবং পেশাদারিত্বে আরও উন্নত হতে পারে।”

ড. মুহাম্মদ ইউনূস সেনা সদস্যদের দক্ষতা ও প্রশিক্ষণের প্রশংসা করে বলেন, “সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত। এই প্রশিক্ষণ শান্তিকালীন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধে আত্মবিশ্বাস যোগায়।”

এই মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, যেমন পদাতিক বাহিনী, সাজোয়া ইউনিট, গোলন্দাজ বাহিনী, এবং কমান্ডোসহ সব আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। অত্যাধুনিক ট্যাংক, এপিসি, কামান এবং ড্রোনের সহায়তায় বাস্তবসম্মত যুদ্ধ পরিবেশ তৈরি করে আক্রমণ ও প্রতিরক্ষামূলক দক্ষতার অনুশীলন পরিচালিত হয়।

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান ও হেলিকপ্টার এই অনুশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুশীলনে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

অনুশীলন শেষে আইএসপিআর জানায়, এই মহড়া শত্রুপক্ষের দখলে থাকা এলাকাকে পুনরুদ্ধার করার কৌশল এবং প্রতিকূল পরিস্থিতিতে সেনা সদস্যদের মনোবল পরীক্ষা করার একটি অংশ। সেনাবাহিনী তাদের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক সক্ষমতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই ধরনের প্রশিক্ষণ দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞরা মনে করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত!

রাজবাড়ীতে সেনাবাহিনীর অনুশীলন: জাতির সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ

আপডেট সময় ০৫:০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫