ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

যশোরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও শেখ হাসিনার নামফলক ভাঙচুর

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ০২:৫৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে যশোরে সাতটি স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি, শহরের বিভিন্ন সরকারি দপ্তরে শেখ হাসিনার নামফলকও গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে হাতুড়ি, শাবল নিয়ে ভাস্কর্য ও নামফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা।

বিক্ষুব্ধ ছাত্র জনতা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিভিন্ন মোড়ে জড়ো হতে শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে প্রথমে যশোর পৌরসভার ভেতরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য ভাঙচুর করা হয়। এরপর মোটরসাইকেল শোভাযাত্রা করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ম্যুরাল, বকুলতলার ভাস্কর্য, জেলা পরিষদের ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার নামফলক, মনিহার বিজয় স্তম্ভের প্রাচীরে মুক্তিযুদ্ধের সময়কার দৃশ্যপট খোদাই করা ভাস্কর্য ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

এরপর সদর উপজেলা পরিষদের ভেতরে বঙ্গবন্ধুর আরেকটি ভাস্কর্যও গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া অভয়নগর, ঝিকরগাছা, কেশবপুরেও উপজেলা পরিষদের ভাস্কর্য ভাঙচুরের খবর পাওয়া গেছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কারা এসব করেছে, তা এখনো জানা যায়নি।”

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস পূর্তির দিনে শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা?

যশোরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও শেখ হাসিনার নামফলক ভাঙচুর

আপডেট সময় ০২:৫৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫