ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে রংপুরে গোপনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৯ এর ৪ নম্বর উপপিলার এলাকার কাছে গরু আনতে যান চার থেকে পাঁচজনের একটি দল। ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু কেনার পর ফেরার পথে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে।

সহযাত্রীদের সহায়তায় আহত শহিদুলকে রাতেই রংপুরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই গোপনে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার সকালে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, “আহত শহিদুল একজন ডাঙ্গোয়াল (গরু ব্যবসায়ী) ছিলেন। বৈঠকে আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি।”

সীমান্তে এ ধরনের সহিংসতার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত

আপডেট সময় ০৩:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫