ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি নবজাতকের যত্নে যা জানা জরুরি

পদ পদবি নিয়ে সংকট কাটেনি ছাত্রদের নতুন দল গঠনে

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া দলীয় পদ-পদবীর প্রশ্নে থমকে আছে। এ নিয়ে গত কয়েকদিনের আলোচনার পরও সংকট কাটেনি, তা আবার স্পষ্ট হয়েছে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের ফেসবুক পোস্টের মাধ্যমে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে জুনায়েদ লেখেন, “জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রোপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব দৃষ্টিগোচর হয়েছে। নতুন পার্টির গঠন প্রক্রিয়ায় এ ধরনের সমস্যা যেন না থাকে, সেজন্য আমরা প্রশ্ন তুলেছি।”

এ বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জুনায়েদ বলেন, “কমিটি গঠনের ক্ষেত্রে কিছু পক্ষ অভ্যুত্থানের কিছু নেতাকে ফোকাস দিতে চাইছে। আমরা বলছি তারাই আসুক, কিন্তু সিস্টেমটা ক্লিয়ার ও ডেমোক্রেটিক হতে হবে।”

ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে চলতি মাসের শুরু থেকেই নানা আলোচনা চলছে। দফায় দফায় বৈঠক করেছে জাতীয় নাগরিক কমিটি। অধিকাংশের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

দলের নাম ও পদবী নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নাগরিক কমিটির শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) দলটি আত্মপ্রকাশ করতে পারে।

প্রাথমিকভাবে ছয়টি শীর্ষ পদ নিয়ে চলছে আলোচনা ও টানাপোড়েন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “২৬ তারিখ দল গঠনের সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। তবে নেতৃত্বে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।”

দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার লক্ষ্যে দলটি তাদের যাত্রা শুরু করতে চায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত!

পদ পদবি নিয়ে সংকট কাটেনি ছাত্রদের নতুন দল গঠনে

আপডেট সময় ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫