ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাস দুর্ঘটনায় মহেশপুরে আহত ৫ মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত বিএনপির সুযোগ, সম্ভাবনা ও নেতৃত্বের ব্যর্থতা সিলেট-চট্টগ্রামে কেএফসি-বাটা-পিৎজা হাটে হামলা ও লুটপাট: বিনিয়োগ সম্মেলনের মাঝেই উদ্বেগে ব্যবসায়ীরা ঈদুল ফিতরে রাজধানীতে ঐতিহ্যের ঝলক, আলোচনায় নাসিরুদ্দিন হোজ্জার পাপেট বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গে যা বলল মার্কিন প্রতিবেদন পারিবারিক বিরোধে নিহত জাফর আলী: অভিযুক্ত খালাতো ভাই আব্বাস আলী মহেশপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনা এআই কোম্পানি ডিপসিক জাতীয় নির্বাচন নিয়ে কি বলছে নতুন রাজনৈতিক দল এনসিপি?

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ চার দফা দাবিতে জবি শিক্ষার্থীদের গণঅনশন

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ চার দফা দাবিতে ২৪ ঘণ্টার অধিক সময় ধরে গণঅনশন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফটক, শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবন, বিজ্ঞান অনুষদ ও আর্টস ফ্যাকাল্টিসহ একাধিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে জবি শিক্ষক সমিতি কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। এর ফলে ক্লাস ও পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে, চলমান অনশনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্তত ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের চুক্তি দ্রুত স্বাক্ষর করতে হবে।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে।
৩. শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা দিতে হবে।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে একাত্মতা জানিয়ে রোববার গভীর রাতে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম নিজেই অনশনস্থলে বসেন। শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‌‘দাবিগুলো যৌক্তিক। প্রশাসন এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে।’

তবে শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট নন। দাবি পূরণ না হলে সচিবালয়ের দিকে পদযাত্রার হুমকি দিয়েছেন তারা।

শিক্ষক সমিতি শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জানিয়েছে, প্রশাসনের উদাসীনতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস হতে দেবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

বাস দুর্ঘটনায় মহেশপুরে আহত ৫

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ চার দফা দাবিতে জবি শিক্ষার্থীদের গণঅনশন

আপডেট সময় ০৩:১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫