ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

ঝিনাইদহের চারটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

  • আল মামুন
  • আপডেট সময় ১০:৫৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৯ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন—

  • ঝিনাইদহ-১ (শৈলকূপা) : উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিয়ার রহমান
  • ঝিনাইদহ-২ (সদর-হরিনাকুণ্ডু) : জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর
  • ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) : কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান
  • ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) : কালীগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু তালেব

জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দলীয় প্রার্থী ঘোষণা করবে জামায়াতের কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার চারটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলীয়ভাবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। দুর্নীতি, শোষণ-পীড়ন ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক ঝিনাইদহ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।”

Tag :
আপলোডকারীর তথ্য

Al Mamun

জনপ্রিয় সংবাদ

শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত।

ঝিনাইদহের চারটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

আপডেট সময় ১০:৫৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫