ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

চাঁদাবাজি মূল্যস্ফীতির অন্যতম কারণ: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ১০:৩০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার পেছনে চাঁদাবাজি অন্যতম বড় কারণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আগে যারা চাঁদাবাজি করতো, তারা তো আছেই। পাশাপাশি যারা এখন রাজনীতিতে জায়গা দখলের চেষ্টা করছে, তারাও চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়েছে। স্থানীয় পর্যায়ের চাঁদাবাজির প্রবণতাও বাড়ছে।”

মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি জানান, বিগত কয়েক বছরে অতিরিক্ত অর্থ সরবরাহ, বড় প্রকল্পে বিনিয়োগ, রেমিট্যান্স কমে যাওয়া, সরবরাহ চেইনের ভেঙে পড়া এবং চাঁদাবাজির কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

তিনি বলেন, “চাঁদাবাজি কমেনি। মহাস্থানগড় থেকে ঢাকায় একটি ট্রাক আসতে ৫ হাজার টাকা ভাড়া লাগার কথা, কিন্তু চাঁদাবাজির কারণে সেটি ১২ হাজার টাকা পর্যন্ত গড়ে উঠেছে। এর প্রভাব সরাসরি বাজারের ওপর পড়ছে।”

অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, “আমরা তো নির্বাচিত সরকার নই, আমাদের রাজনৈতিক কর্মী নেই, প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়াও কঠিন। রাজনৈতিক সরকার থাকলে মাঠপর্যায়ে তারা তাদের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারত।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে আনার চেষ্টা করছি, তবে একেবারে ৫-৬ শতাংশে নামিয়ে আনা কঠিন।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারি বিভিন্ন সংস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। তবে জনগণকে সচেতন হতে হবে, তবেই বাজার পরিস্থিতির উন্নতি সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত।

চাঁদাবাজি মূল্যস্ফীতির অন্যতম কারণ: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

আপডেট সময় ১০:৩০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫