ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি নবজাতকের যত্নে যা জানা জরুরি

তত্ত্বাবধায়ককে হত্যাচেষ্টার অভিযোগে ঝালকাঠিতে অ্যাম্বুলেন্সচালক গ্রেপ্তার

  • Md Nasim
  • আপডেট সময় ০৩:২৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদকে কক্ষে আটকে হত্যাচেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্সচালক শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) এ ঘটনায় তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তত্ত্বাবধায়ক তার লিখিত অভিযোগে জানান, “১২ জানুয়ারি দুপুর দেড়টায় অ্যাম্বুলেন্সচালক শাহাদাত হোসেন আমার ওপর হামলা ও হত্যাচেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশপাশের কর্মকর্তা-কর্মচারীরা আমাকে উদ্ধার করেন।”

অভিযোগে তিনি উল্লেখ করেন, শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে হাসপাতালের অফিসার্স কোয়ার্টারে অবৈধভাবে রুম দখল করে মাদক সেবন ও মাদকের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এ ছাড়া অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন বাবদ সরকারি ইউজার ফি জমা দেওয়ার জন্য বারবার নোটিশ পাঠানো হলেও তিনি তা মানেননি।

তত্ত্বাবধায়ক আরও বলেন, “ইতিপূর্বে শাহাদাতের অ্যাম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তিনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন এবং আমার সরকারি বাসভবনের সিসি ক্যামেরাও নষ্ট করেছেন।”

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “তত্ত্বাবধায়কের অভিযোগ পাওয়ার পর আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।”

ডা. শামীম আহম্মেদ অভিযোগ করে বলেন, “ঝালকাঠির সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারীকে আমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দেন। শাহাদাতকে দিয়ে আমার বিরুদ্ধে গ্যাঞ্জাম করানোর পেছনেও তার হাত রয়েছে।”

এ ঘটনায় হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত!

তত্ত্বাবধায়ককে হত্যাচেষ্টার অভিযোগে ঝালকাঠিতে অ্যাম্বুলেন্সচালক গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫