ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

শান্তিগঞ্জে বোরো জমি থেকে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার

  • Md Nasim
  • আপডেট সময় ০৩:২৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের একটি বোরো জমি থেকে নাক ও কান কাটা অবস্থায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের নাম মনির হোসেন (৩০)। তিনি উকারগাঁও গ্রামের প্রয়াত মোকসেদ আলীর ছেলে।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে মনির হোসেনকে দুজন পরিচিত ব্যক্তি ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সারা রাত খোঁজাখুঁজির পর রোববার সকালে উকারগাঁও গ্রামের বোরো জমিতে নাক-কান কাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, “নাক-কান কাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে আমরা কাজ করছি। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত।

শান্তিগঞ্জে বোরো জমি থেকে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:২৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫