ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

  • Md Nasim
  • আপডেট সময় ০২:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শনিবারও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশসীমা বন্ধ থাকার প্রভাব পড়েছে ফ্লাইট চলাচলে। শনিবার বাতিল হওয়া ২০টি ফ্লাইটসহ গত আট দিনে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— Kuwait Airways-এর ২টি, Jazeera Airways-এর ২টি, Air Arabia-এর ৬টি, Qatar Airways-এর ৪টি, Gulf Air-এর ২টি এবং Emirates-এর ৪টি ফ্লাইট।

গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এতে আঞ্চলিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে। আকাশপথ বন্ধ থাকায় অনেক বিমান সংস্থাকেই ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।

চলমান ইরান–ইসরাইল যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অ্যাভিয়েশন খাতও বড় সংকটে পড়েছে। এক সপ্তাহে বিশ্বব্যাপী ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দরে উড়োজাহাজ থেমে থাকায় বড় ক্ষতির মুখে পড়ছে বিমান সংস্থাগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা?

মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আপডেট সময় ০২:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬