আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার ঈদে সরকারি চাকরিজীবীরা টানা ৭ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি থাকবে সরকারি চাকরিজীবীদের জন্য।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
Md Nasim 








