ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

ইউক্রেনকে পারমাণবিক সহায়তা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার

  • Md Nasim
  • আপডেট সময় ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র বা প্রযুক্তি সরবরাহ করলে রাশিয়া যুদ্ধে অকৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে বলে সতর্ক করেছে মস্কো।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ম্যাক্স ম্যাসেঞ্জার অ্যাপে দেওয়া এক বার্তায় দাবি করেন, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ব্রিটেনফ্রান্স ইউক্রেনের কাছে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা করছে। তিনি বলেন, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে চলমান যুদ্ধের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

মেদভেদেভের ভাষ্য, এ ধরনের সহায়তা যুদ্ধরত একটি দেশের হাতে সরাসরি পারমাণবিক সক্ষমতা তুলে দেওয়ার শামিল হবে। এ অবস্থায় রাশিয়া নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র ব্যবহারের অধিকার সংরক্ষণ করে। তিনি আরও বলেন, অস্ত্র সরবরাহকারী দেশগুলোকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, ইউরোপের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, ইউক্রেনের কাছে এ ধরনের অস্ত্র বা প্রযুক্তি হস্তান্তর আন্তর্জাতিক আইন ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নীতির লঙ্ঘন হবে।

এর আগে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর অভিযোগ তোলে, ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক সহায়তা দিতে আগ্রহ দেখাচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা?

ইউক্রেনকে পারমাণবিক সহায়তা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট সময় ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬