ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

মহেশপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আল মামুন
  • আপডেট সময় ০৫:৫২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। সোমবার সকালে উপজেলার ভৈরবা বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপি। অন্যদিকে, বিকেল ৩টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একই স্থানে প্রতিবাদ সভা করেন জামায়াতের নেতাকর্মীরা।

এর আগে, রোববার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামায়াতের ইউনিয়ন মহিলা শাখার আয়োজিত আলোচনা সভায় হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াত থানায় মামলা দায়ের করে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানায়। পাশাপাশি, পরদিন ভৈরবা বাজারে প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করে দলটি।

অন্যদিকে, জামায়াতের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন। তাদের দাবি, ভৈরবা বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জামায়াতের পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Al Mamun

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা?

মহেশপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৫:৫২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫