ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা? বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

শান্তির জন্য পদ ছাড়তেও প্রস্তুত জেলেনস্কি

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ০৪:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের শান্তি ও ন্যাটোর সদস্যপদ নিশ্চিত করতে প্রয়োজন হলে প্রেসিডেন্টের পদ ছাড়তেও প্রস্তুত আছেন ভলোদিমির জেলেনস্কি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্ভাব্য খনিজ সম্পদ চুক্তি নিয়েও কথা বলেন।

জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত প্রস্তাবিত চুক্তিটি তাদের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলে না। তবে আলোচনা এগিয়ে চলছে এবং ইউক্রেন জ্বালানি চুক্তি করতে প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি বলেন, “আমি একনায়ক নই। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুতিন যেন আবার আক্রমণ না চালাতে পারে, সে জন্য আমাদের মার্কিন নেতার সহযোগিতা প্রয়োজন।”

যুদ্ধ বন্ধ ও ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে সোমবার বিশ্ব নেতারা ইউক্রেনে আসছেন। এটি একটি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে আশা প্রকাশ করেন জেলেনস্কি।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেনকে অবশ্যই যুদ্ধ বন্ধ সংক্রান্ত যে কোনো আলোচনার অংশ হতে হবে। “আমরা আমাদের জনগণের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি বেকার তৈরির কারখানা?

শান্তির জন্য পদ ছাড়তেও প্রস্তুত জেলেনস্কি

আপডেট সময় ০৪:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫