ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি নবজাতকের যত্নে যা জানা জরুরি

কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫% শুল্ক, পাল্টা ব্যবস্থা নেবে দুই দেশ

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ০৪:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে দেশ দুটি পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আসা ১৫৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কার্যকর হবে মঙ্গলবার থেকে, বাকিটা ধাপে ধাপে পরবর্তী ২১ দিনের মধ্যে কার্যকর হবে। তবে এটি মার্কিন ডলার নাকি কানাডিয়ান ডলার, সে বিষয়ে তিনি পরিষ্কার করেননি।

শনিবার হোয়াইট হাউজ থেকে ট্রাম্পের নির্বাহী আদেশে জানানো হয়, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি চীনের পণ্যের ওপরও নতুন ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হবে। এই নতুন শুল্ক মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমও জানিয়েছেন, তার দেশও যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনিও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেবেন।

অন্যদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে শুল্ক আরোপের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র, চীন বা বিশ্ব অর্থনীতির জন্য কোনোভাবেই ইতিবাচক নয়

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ফেন্টানিল সংকট মোকাবিলায় তিনি এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত!

কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫% শুল্ক, পাল্টা ব্যবস্থা নেবে দুই দেশ

আপডেট সময় ০৪:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫