ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হুমকির অভিযোগ তুললেন জাতীয় নারী দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ০৩:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলার।

সুমাইয়া লিখেছেন, “যেদিন থেকে আমি এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের বাবা-মা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দিতে বলেন। অদম্য ইচ্ছা ও নিষ্ঠা থাকলে বাধা অতিক্রম করা সম্ভব—এটাই দেখাতে চেয়েছিলাম। কিন্তু, পরিবার ও ঈদের ছুটিসহ সবকিছু ত্যাগ করেও এমন একটি দেশের সেবা করেছি, যারা আমাদের লড়াইটার প্রশংসা করতে জানে না। এটা ভেবে আজ অনুশোচনা হচ্ছে।”

তিনি আরও লিখেছেন, “ফুটবলের জন্য বাবা-মায়ের সঙ্গে যুদ্ধ করেছি। ভেবেছি, দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু, বাস্তবতা ভিন্ন।”

কয়েকদিন আগে জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে ১৮ জন ফুটবলার অনুশীলন বর্জন করেন। তাদের অভিযোগ, বাটলার মানসিক নিপীড়ন ও অপমানজনক আচরণ করেছেন। এই ফুটবলারদের মধ্যে রয়েছেন সুমাইয়াও।

তবে এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি কোচ পিটার বাটলার।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ।

হুমকির অভিযোগ তুললেন জাতীয় নারী দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া

আপডেট সময় ০৩:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫