ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হাতের নাগালে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • Md Nasim
  • আপডেট সময় ১১:১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি এখন হাতের নাগালে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চলমান হামলার হুমকির প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, তেহরান একটি ঐতিহাসিক চুক্তির পথে এগোচ্ছে। তবে এটি নির্ভর করবে ওয়াশিংটন কূটনীতিকে কতটা অগ্রাধিকার দেয় তার ওপর।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার দেশটির জনগণের রয়েছে।

বৃহস্পতিবার জেনেভায় নির্ধারিত বৈঠকটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা। এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে ওমান। মাসকাট আশা প্রকাশ করেছে, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হবে।

ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাগচি। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উটকভ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হাতের নাগালে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬