ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে রডমিস্ত্রীর মৃত্যু

  • আল মামুন
  • আপডেট সময় ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিবুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের হারুন অর-রশিদের ছেলে। তিনি পেশায় একজন রডমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পাশাপোল ইউনিয়নের মালিগাতি বাজারে হাউলি গ্রামের ইমামুল হকের বাড়ির ছাদে রডমিস্ত্রীর কাজ করছিলেন রাকিবুল ইসলাম। কাজের সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে মারাত্মক আহত হয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Al Mamun

শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ।

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে রডমিস্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫