ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি

  • Md Nasim
  • আপডেট সময় ০৭:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। একই দিন আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন দায়িত্ব পালন করে আসা বাহারুল আলম। বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে মঙ্গলবার আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন। নিয়োগের আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকায় কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী আইজিপির কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নবনিযুক্ত আইজিপি আলী হোসেনকে স্বাগত জানিয়ে তাঁকে পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন বক্তারা। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উন্নত হবে।

বিদায়ী আইজিপি বাহারুল আলম কর্মকালীন সময়ে সহযোগিতার জন্য পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আলী হোসেনকে দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন, নতুন আইজিপি পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

নবনিযুক্ত আইজিপি আলী হোসেন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সচেষ্ট থাকবে।

আলী হোসেন ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। তাঁর বাড়ি বাগেরহাটে। অন্যদিকে বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। চুক্তির প্রায় ৯ মাস বাকি থাকতেই নতুন আইজিপি নিয়োগ দেওয়া হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি

আপডেট সময় ০৭:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬