ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মেহের আফরোজ শাওনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ০৩:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

মামলা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

মেহের আফরোজ শাওনকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান গোয়েন্দা প্রধান। তিনি বলেন, “এ বিষয়ে পরে জানানো হবে।”

ফেসবুকে সাম্প্রতিক পোস্ট

গত কয়েকদিন ধরে অভিনেত্রী শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সমালোচনা করে একাধিক পোস্ট দিয়েছেন। তার সাম্প্রতিক মন্তব্যগুলো নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনা চলছিল।

উল্লেখ্য, মেহের আফরোজ শাওন প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ।

মেহের আফরোজ শাওনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ০৩:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫