ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, ফেরত চেয়েছে বাংলাদেশ

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ০৮:০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ২৩ ডিসেম্বর দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে ঢাকা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার। উল্টো তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি। কারণ, ভারতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আইনগত সুযোগ নেই। পুরো প্রক্রিয়াটি লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস (এফআরআরও) সম্পন্ন করেছে।

এদিকে মঙ্গলবার (৭ জানুয়ারি) পাসপোর্ট অধিদপ্তর শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে। অভিযোগ রয়েছে, তারা গুম ও হত্যাকাণ্ডে জড়িত। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক চেষ্টার পাশাপাশি জনমত সৃষ্টি করাও জরুরি হয়ে পড়েছে। তবে ভারতের নীরবতা এবং ভিসার মেয়াদ বৃদ্ধির পদক্ষেপ বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ।

ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, ফেরত চেয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৮:০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫