ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

  • Md Nasim
  • আপডেট সময় ০৮:০০:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। পেশোয়ার, চিত্রাল, সোয়াত, মারদান, চরসাদ্দামানসেহরাসহ বিভিন্ন স্থানে কম্পন টের পাওয়া যায়।

পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানায়, বিকেল ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এ কারণে দেশটিতে একাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে এবং নিয়মিত টেকটোনিক মুভমেন্ট ঘটে।

গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

সূত্র: ডন

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ।

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ০৮:০০:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬