ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নতুন বছরে স্মার্টফোন বাজারে আলোচনার কেন্দ্রে VIVO X200

  • Md Nasim
  • আপডেট সময় ০২:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

নতুন বছরের শুরুতেই স্মার্টফোন বাজারে ঝড় তুলেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভিভো এক্স২০০। অসাধারণ ফিচার ও অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসা এই স্মার্টফোনটি পাঁচটি কারণে অন্য যেকোনো প্রতিদ্বন্দ্বী ফোনের চেয়ে এগিয়ে রয়েছে।

নিখুঁত ছবি তোলার ক্ষমতা

ভিভো এক্স২০০-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস টেলিফটো ক্যামেরা, যা দিয়ে আল্ট্রা-ক্লিয়ার ছবি তোলা সম্ভব। ২০ গুণ পর্যন্ত জুম করেও ক্ষুদ্রতম ডিটেইল ধরা যায় নিখুঁতভাবে। পোর্ট্রেট বা ম্যাক্রো ফটোগ্রাফি—সব ক্ষেত্রেই এই ক্যামেরা চমৎকার গভীরতা এবং রঙের ভারসাম্য বজায় রাখে। জাইসের অ্যাডভান্সড লেন্স প্রযুক্তি কম আলোতেও প্রিমিয়াম কোয়ালিটির ছবি নিশ্চিত করে।

উন্নত প্রসেসিং ক্ষমতা

ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর, যা ১৬ জিবি র‍্যাম এবং আরও ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যামের সাথে আসে। এতে ১২০ হার্জের রিফ্রেশ রেট এবং ৫১২ জিবি স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিং বা হাই-এন্ড গেমিং একেবারে মসৃণভাবে সম্ভব। নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেমের এআই নোট অ্যাসিস্ট এবং এআই ইরেজ ফিচারগুলো ফোন ব্যবহারে এনে দিয়েছে বাড়তি আরাম।

শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি

ফোনটিতে রয়েছে ৫৮০০ মিলি অ্যাম্পিয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। এর ৩এনএম চিপসেট ফোনকে দ্রুত হিট হওয়া থেকে রক্ষা করে। নতুন ব্লু-ভোল্ট প্রযুক্তি ফোনটিকে দীর্ঘস্থায়ী ও ঠান্ডা রাখে, যা বিশেষভাবে কার্যকর ঠান্ডা আবহাওয়ায়।

প্রিমিয়াম লুক এবং ডিজাইন

৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মাইক্রো-কার্ভেচার ডিজাইন এবং মেটালিক ফিনিশের কারণে ফোনটি দেখতে যেমন প্রিমিয়াম, হাতে ধরতেও তেমন আরামদায়ক। এর আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং নিশ্চিত করে এটি ধুলো এবং পানির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষিত। ন্যাচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক রঙের ফোনটি অভিজাত্যের নতুন মাত্রা যোগ করেছে।

নিখুঁত কালার আউটপুট

৪৫০০ নিটস পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্টেড ডিসপ্লে ফোনটিকে ইনডোর এবং আউটডোর উভয় পরিস্থিতিতেই অসাধারণ ভিজ্যুয়াল আউটপুট দেয়। ভিডিও দেখার সময় রঙ এবং ব্রাইটনেস এমনভাবে ফুটে ওঠে, যা ব্যবহারকারীদের মুগ্ধ করবে।

নতুন বছরের শুরুতে ভিভো এক্স২০০ প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নিয়েছে নিখুঁত ফিচার, শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ।

নতুন বছরে স্মার্টফোন বাজারে আলোচনার কেন্দ্রে VIVO X200

আপডেট সময় ০২:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫