ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ বানানোর চেষ্টা চলছে: ডাকসু ভিপি

  • Md Nasim
  • আপডেট সময় ০৭:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সাদিক কায়েম লেখেন, একটি গোষ্ঠী জুলাইকে ব্যর্থ করতে নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। গণভোট ও জুলাই সনদকে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, এসব তৎপরতা উদ্বেগজনক বার্তা দিচ্ছে।

তিনি আরও লেখেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী পারপাস সার্ভের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। কিছু গণমাধ্যমে এ বিষয়ে সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, সুরক্ষা অধ্যাদেশ বাতিল বা আইনি জটিলতার মাধ্যমে বিপ্লবীদের হেনস্তা করা হলে তা কেবল ছাত্রনেতাদের নয়, জামায়াত, বিএনপি, এনসিপিসহ আওয়ামী লীগবিরোধী সব শক্তিকেই প্রভাবিত করবে। এমনকি সাধারণ মানুষ ও সরকারের শীর্ষ ব্যক্তিরাও আইনি ঝুঁকিতে পড়তে পারেন বলে তিনি মন্তব্য করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইকে ব্যর্থ করার অপচেষ্টা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ বানানোর চেষ্টা চলছে: ডাকসু ভিপি

আপডেট সময় ০৭:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬