ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাস দুর্ঘটনায় মহেশপুরে আহত ৫ মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত বিএনপির সুযোগ, সম্ভাবনা ও নেতৃত্বের ব্যর্থতা সিলেট-চট্টগ্রামে কেএফসি-বাটা-পিৎজা হাটে হামলা ও লুটপাট: বিনিয়োগ সম্মেলনের মাঝেই উদ্বেগে ব্যবসায়ীরা ঈদুল ফিতরে রাজধানীতে ঐতিহ্যের ঝলক, আলোচনায় নাসিরুদ্দিন হোজ্জার পাপেট বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গে যা বলল মার্কিন প্রতিবেদন পারিবারিক বিরোধে নিহত জাফর আলী: অভিযুক্ত খালাতো ভাই আব্বাস আলী মহেশপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনা এআই কোম্পানি ডিপসিক জাতীয় নির্বাচন নিয়ে কি বলছে নতুন রাজনৈতিক দল এনসিপি?
গুম, নির্যাতন ও শিশুদের বন্দিত্ব: হাসিনা শাসনের লোমহর্ষক দিক উন্মোচিত

গোপন কারাগারে শিশু আটক: ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের বিতর্কিত অধ্যায়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গোপন বন্দিশালায় শত শত বন্দির সঙ্গে দুগ্ধপোষ্য শিশুদেরও আটকে রাখা হয়েছিল। জোরপূর্বক গুমের তদন্তকারীদের একটি প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, তদন্ত কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছে। মায়েদের মানসিকভাবে চাপে রাখতে তাদের শিশুদের দুধ পান থেকেও বঞ্চিত করা হয়েছে।

২০২৩ সালে ঘটে যাওয়া এমন একাধিক ঘটনার মধ্যে এক গর্ভবতী নারীর সঙ্গে তার দুই শিশুকেও গোপন বন্দিশালায় আটক রাখা হয়। তদন্তকারীরা বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিবেদনে জানানো হয়, নিরাপত্তা বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে এসব গুমের সম্পর্ক রয়েছে। এখনও প্রায় ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন।

গত বছরের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ব্যাপকভাবে উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বন্দি নারীদের শিশুসন্তানদের ওপর চালানো মানসিক নির্যাতনের মাধ্যমে তাদের ব্ল্যাকমেইল করা হতো। এমনকি বন্দিদের পরিবারগুলোকে বিভ্রান্ত করতে হাসিনার সরকার দাবি করেছিল, নিখোঁজ ব্যক্তিরা ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস দুর্ঘটনায় মহেশপুরে আহত ৫

গুম, নির্যাতন ও শিশুদের বন্দিত্ব: হাসিনা শাসনের লোমহর্ষক দিক উন্মোচিত

গোপন কারাগারে শিশু আটক: ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের বিতর্কিত অধ্যায়

আপডেট সময় ০৬:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫