ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঈদুল ফিতরে রাজধানীতে ঐতিহ্যের ঝলক, আলোচনায় নাসিরুদ্দিন হোজ্জার পাপেট

  • Md Nasim
  • আপডেট সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ফুটিয়ে তুলেছে বাংলার সুলতানি ও মুঘল আমলের নানা ঐতিহ্য। ঐতিহ্যের এই ঝলকে বিশেষ আকর্ষণ ছিল লোককথার জনপ্রিয় চরিত্র নাসিরুদ্দিন হোজ্জার একটি পাপেট, যেটি বসানো হয়েছিল এক গাধার পিঠে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পাপেটের ছবি ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ফেসবুকে অনেকে ছবিটি শেয়ার করে নানারকম মন্তব্য করেন এবং রসিকতাও করতে দেখা যায়। কেউ কেউ ঈদের আনন্দ মিছিলে গাধার পিঠে নাসিরুদ্দিন হোজ্জার উপস্থিতির যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে, অনেকেই মন্তব্য করেছেন যে পাপেটটি দেখতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতো। তবে, পাপেটটির শিল্পী বিবিসিকে জানিয়েছেন, “নাসিরুদ্দিন হোজ্জা ও জামায়াতের আমির শফিকুর রহমান সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। এখানে কোনো রাজনৈতিক ইঙ্গিত নেই।”

আয়োজকরা বলছেন, বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস-ঐতিহ্যকে ফুটিয়ে তুলতেই মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার চরিত্র যুক্ত করা হয়েছিল। শিশুদের বিনোদনের জন্যই মূলত এই পাপেটটি তৈরি করা হয়েছে।

তবে যা-ই হোক, সামাজিক মাধ্যমে এই পাপেট ঘিরে যে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে, তা যে ঈদের আনন্দের পাশাপাশি মানুষের কৌতূহলও বাড়িয়েছে, সেটি বলার অপেক্ষা রাখে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ।

ঈদুল ফিতরে রাজধানীতে ঐতিহ্যের ঝলক, আলোচনায় নাসিরুদ্দিন হোজ্জার পাপেট

আপডেট সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫