ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাস দুর্ঘটনায় মহেশপুরে আহত ৫ মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত বিএনপির সুযোগ, সম্ভাবনা ও নেতৃত্বের ব্যর্থতা সিলেট-চট্টগ্রামে কেএফসি-বাটা-পিৎজা হাটে হামলা ও লুটপাট: বিনিয়োগ সম্মেলনের মাঝেই উদ্বেগে ব্যবসায়ীরা ঈদুল ফিতরে রাজধানীতে ঐতিহ্যের ঝলক, আলোচনায় নাসিরুদ্দিন হোজ্জার পাপেট বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গে যা বলল মার্কিন প্রতিবেদন পারিবারিক বিরোধে নিহত জাফর আলী: অভিযুক্ত খালাতো ভাই আব্বাস আলী মহেশপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনা এআই কোম্পানি ডিপসিক জাতীয় নির্বাচন নিয়ে কি বলছে নতুন রাজনৈতিক দল এনসিপি?

আওয়ামী লীগ লুটপাট-গুম করেছে, বিএনপি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: এ্যানি

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ১০:৩১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

“আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। তারা কখনো নির্বাচন করে ক্ষমতায় আসার চেষ্টা করেনি।”—এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির নেতা এ্যানি বলেন, “আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে উপেক্ষা করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও জনগণকে জিম্মি করে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।”

খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, “তাঁর আপসহীন মনোভাব, জনগণের প্রতি দরদ এবং স্বাভাবিক রাজনীতি দেশের মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও দৃঢ় করেছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তাঁর নীতিতে স্পষ্ট, তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। বিএনপি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

বাস দুর্ঘটনায় মহেশপুরে আহত ৫

আওয়ামী লীগ লুটপাট-গুম করেছে, বিএনপি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: এ্যানি

আপডেট সময় ১০:৩১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫