ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত! শুধু ডিগ্রি নয়, দক্ষতাই নির্ধারণ করবে AI যুগের চাকরির ভবিষ্যৎ। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, কারাগারে প্রেরণ শনির আখড়ায় মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা অব্যাহত। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আরও ২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল যুদ্ধের প্রভাবে তেলের দামে রেকর্ড উল্লম্ফন, বিশ্ব অর্থনীতিতে সংকটের আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি নবজাতকের যত্নে যা জানা জরুরি

ক্ষতিকর অ্যাপ ঠেকাতে কঠোর গুগল, ২৩ লাখের বেশি অ্যাপ বাতিল

  • মোহাম্মদ নাসিম
  • আপডেট সময় ১০:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপদ রাখতে প্লে স্টোরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে গুগল। ক্ষতিকর অ্যাপ ঠেকাতে ২০২৪ সালে প্লে স্টোরে প্রকাশের আবেদন করা ২৩ লাখ ৬০ হাজারের বেশি অ্যাপ বাতিল করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, শুধু অ্যাপ বাতিল করাই নয়, ক্ষতিকর অ্যাপ প্রকাশের চেষ্টাকারী ১ লাখ ৫৮ হাজারের বেশি অ্যাপ নির্মাতার (ডেভেলপার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

গুগল প্লে স্টোরে অ্যাপ প্রকাশের আগে প্রতিটি অ্যাপ যাচাই করা হলেও মাঝে মাঝে কিছু ক্ষতিকর অ্যাপ নিরাপত্তাব্যবস্থার ফাঁক গলে প্লে স্টোরে চলে আসে। এসব অ্যাপ স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে তথ্য চুরি বা সাইবার হামলার মাধ্যমে ব্যবহারকারীদের ক্ষতি করতে পারে।

এ কারণে প্লে স্টোরের নিরাপত্তা আরও জোরদার করেছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ৩০-৪০% প্রতিষ্ঠান ভুল আইটি ব্যবস্থাপনায় ও সাইবার ঝুঁকিতে নিমজ্জিত!

ক্ষতিকর অ্যাপ ঠেকাতে কঠোর গুগল, ২৩ লাখের বেশি অ্যাপ বাতিল

আপডেট সময় ১০:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫