ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সমর্থকদের কটু কথা না বলার আহ্বান এমপি আমির হামজার

  • Md Nasim
  • আপডেট সময় ০২:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ভোরে ফেসবুকে এক পোস্ট দিয়ে সমর্থকদের কটু কথা না বলার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী ও তার সব শ্রেণির সমর্থকদের উদ্দেশে বলেন, তাকে নিয়ে যেখানে মিডিয়া ট্রায়াল হয় বা কটু কথা বলা হয়, সেখানে গিয়ে কেউ যেন খারাপের জবাবে খারাপ ভাষা ব্যবহার না করেন।

তিনি লেখেন, সমর্থকেরা চাইলে সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করবেন অথবা নীরব থাকবেন। তবে তার পক্ষ নিয়ে কাউকে কটু কথা না বলার আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘মুমিনের জবান অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য।’

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

সমর্থকদের কটু কথা না বলার আহ্বান এমপি আমির হামজার

আপডেট সময় ০২:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬