ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে কিশোরী হত্যা: মূল অভিযুক্ত নূরার গ্রেপ্তার দাবি এমপি হাসনাতের

  • Md Nasim
  • আপডেট সময় ০২:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, নরসিংদীর মাধবদীতে প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির বাবা স্থানীয় ইউপি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতা আহম্মদ আলী দেওয়ানের কাছে বিচার চান।

তিনি দাবি করেন, অভিযুক্তদের কাছ থেকে টাকা নিয়ে আপসের চেষ্টা করা হয় এবং মামলা করতে দেওয়া হয়নি। বরং ভুক্তভোগীর পরিবারকে এলাকা ছাড়ার কথাও বলা হয়।

পোস্টে আরও বলা হয়, বুধবার বিকেলে কিশোরীকে খালার বাড়িতে রেখে আসতে গেলে তাকে আবার তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার সরিষাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ এ ঘটনায় আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে হাসনাত আবদুল্লাহ বলেন, এটি যথেষ্ট নয়। তিনি মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

নরসিংদীতে কিশোরী হত্যা: মূল অভিযুক্ত নূরার গ্রেপ্তার দাবি এমপি হাসনাতের

আপডেট সময় ০২:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬