ইরানের হামলার পর পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে।
যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার এবং সর্বশেষ ফ্লাইট সময়সূচি জানতে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েত-ও তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে। এতে বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন বা সাময়িক স্থগিত করতে বাধ্য হয়েছে।
দুবাইভিত্তিক এয়ারলাইনের মধ্যে Emirates এবং flydubai এর ২৮ ফেব্রুয়ারি সব কার্যক্রম বাতিল করেছে।
Md Nasim 








