ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তান–পাকিস্তানকে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

  • Md Nasim
  • আপডেট সময় ০২:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সীমান্ত আক্রমণ বন্ধ করতে আফগানিস্তানপাকিস্তান-এর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে কূটনৈতিক উপায়ে মতবিরোধ নিরসনের ওপর জোর দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অনুরোধ পেলে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার বিষয়টি বিবেচনা করবে রাশিয়া।

এদিকে, উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।

অন্যদিকে, চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ প্রস্তাব দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Md. Nasim

আফগানিস্তান–পাকিস্তানকে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

আপডেট সময় ০২:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬